প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের বহুল আলোচিত ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় লিভারপুল। প্রথম ৪৫ মিনিট শেষে দুই দল ০-০ গোলে সমতায় ছিল। কোনো গোল না হলেও মাঠের লড়াই ছিল অত্যন্ত তীব্র।

পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচের প্রথমার্ধে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি মিলিয়ে মোট ১৮টি ফাউল হয়েছে, যার মধ্যে লিভারপুল ১০টি ও সিটি ৮টি। ২০২১ সালের নভেম্বরে ঘরের মাঠে লিভারপুল বনাম আর্সেনাল ম্যাচের (সেটিতেও ১৮টি) পর অ্যানফিল্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ ম্যাচের প্রথমার্ধে এটাই সর্বোচ্চ ফাউলের সংখ্যা।
